সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

আদর্শিক পরিবর্তন ছাড়া দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব নয়: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, একটি আদর্শিক পরিবর্তন ছাড়া দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব নয়। সমাজের রন্দ্রে রন্দ্রে বিস্তার করা দুর্নীতি বন্ধ করতে হলে একটি আদর্শিক পরিবর্তনের জন্য সকলকে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, স্বাস্থ্যখাতে ভয়াবহ দুর্নীতি, দেশের ভূমিহীন জনগোষ্ঠীর জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়েও সীমাহীন দুর্নীতি, লুটপাট, স্বেচ্ছাচারিতা দেশের সচেতন জনগণকে ভাবিয়ে তুলেছে। তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য।

যে রাজনীতি জনকল্যাণের পরিবর্তে অকল্যাণ বয়ে আনে, দুর্নীতির আশ্রয়-প্রশ্রয় দেয়, সে রাজনীতি কোন সচেতন মানুষ করতে পারে না।
মুফতী ফয়জুল করীম বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী।

সকল মত ও পথের মানুষের অধিকার নিশ্চিত করেছে একমাত্র ইসলাম। এখনও শান্তি মানবতার কাঙ্খিত মুক্তি পেতে হলে সবাইকে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। ইসলাম ছাড়া অন্য কোন মত ও পথে শান্তি আসতে পারে না। তিনি সকলকে ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ