[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।
এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানকিভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।
আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি রোববার ও বুধবার প্রকাশ হবে ইনশাল্লাহ। আজ ছাপা হলো ৩১ তম কিস্তি। অনুবাদ করেছেন মুহাম্মদ উমর ফারুক ইবরাহীমী।]
পূর্ব প্রকাশের পর: সেসময়ে একদিন ভাইজান দোকান থেকে কাঁদতে কাঁদতে বাসায় ফিরলেন এবং বললেন, শাইখুল ইসলাম হযরত মাওলানা শাব্বির আহমাদ উসমানি রহ. ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাযিউন! তাঁর ইলমি উৎকর্ষতা সম্পর্কে সেই ছোট্ট বয়সে আমার আর কীইবা ধারণা ছিলো!
কিন্তু তাঁর শাফক্বাত, আদর-স্নেহ থেকে মাহরুমির কথা ভেবেভেবে আমার অবুঝ মন ব্যাকুল হয়ে উঠেছিলো। পরবর্তীতে বড় হয়ে বুঝতে পারলাম, তাঁর ইন্তিকাল এই দেশ ও জাতির জন্য কতটা দুঃসংবাদ ছিল। তাঁর ইন্তিকাল ছিলো দ্বীনি সমাজের জন্য এক অপূরণীয় সংকট। হযরত রহ. সকল মাসলাক ও চেতনার সবাইকে এক সুতোয় গেঁথে রেখেছিলেন।
আমাদের দ্বিতীয় বোন মুহতারামা আতিকা খাতুন (মাদ্দাযিল্লুহা) যিনি আমাদের হিজরত প্রাক্কালে দেওবন্দেই থেকে গিয়েছিলেন। তাঁর স্বামী জনাব মরহুম মুন্সি শাব্বির আহমাদ সাহেব দেওবন্দ থাকাবস্থায় ইন্তিকাল করেছিলেন। তিনি দারুল উলূম দেওবন্দের একজন একনিষ্ঠ খাদেম ছিলেন।
আপার ইদ্দত অতিবাহিত হবার পর হযরত আব্বাজান রহ. তাকে পাকিস্তান ডেকে পাঠিয়েছেন। তিনি তার তিন কন্যাকে সঙ্গে নিয়ে প্রথমে লাহোরে আসেন, এরপর আমাদের সাথে করাচী পৌছেন। আমাদের জ্যাকব লাইনের কোয়ার্টারের একপাশে তিনি থাকতে থাকেন। জ্যাকব লাইনের বাসায় আমরা প্রায় দু'বছ