শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়লো জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে দেশের সর্বপ্রাচীন ইসলামপন্থি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বুধবার দুপুর ১.৩০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়ত সভাপতি (ভারপ্রাপ্ত) আল্লামা জিয়াউদ্দীন-এর সভাপতিত্বে এক জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দল ২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী ধর্মীয় রাজনৈতিক দল। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, সম্প্রীতি, ধর্মীয় কৃষ্টি-কালচার ও স্বকীয়তা সংরক্ষণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সােনালী ইতিহাস রয়েছে। দেশ ও জাতির যে কোন ক্রান্তিকালে জমিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের স্বাধীনতা-স্বার্বভৌম রক্ষা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠাসহ আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার সংগ্রামে জমিয়ত নিয়ােজিত। এ ধারাবাহিকতায় বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আজকের সভায় ব্যাপক আলােচনা পর্যালােচান্তে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এক. বিশেষ এক পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নিবাচনী ঐক্য গড়ে তােলে। এ ধারাবহিকতায় ঐক্যবদ্ধভাবে কয়েকটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু অত্যন্ত দুখের সাথে বলতে হয় যে, জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, সম্প্রতি শরিক দলগুলাের সাথে পরামর্শ করে মতামত না নিয়ে তিনটি আসনের উপনির্বাচন এককভাবে বর্জনের ঘােষণা করা, জোটের কোন কার্যক্রম না থাকা, বিএনপি মহাসচিবের শরীয়া আইনে বিশ্বাসী না হওয়ার বক্তব্য দেয়া, দেশব্যাপী আলেম উলামাদের (জেলজুলুমের প্রতিবাদে কার্যকর কোন ভূমিকা না রাখা এবং জোটের শীর্ষ নেতা জমিয়ত মহা-সচিব আল্লামা নূর হােসাইন কাসেমী রহ.-এর ইন্তিকালের পর বিএনপির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন না করা ও জানাজায় অংশগ্রহণ না করায় জমিয়তের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তাই জমিয়ত মনে করে বিশদলীয় জোট থেকে সমর্থন প্রত্যাহার করাই জমিয়তের জন্য কল্যাণকর। আজ থেকে জমিয়ত জোটের কোন কার্যক্রমে সক্রিয় থাকবেনা।

দুই. সম্প্রতি মােদী আগমণ বিরােধী আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতারকৃত জমিয়ত নেতৃবৃন্দসহ সকল উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তির জোর দাবী জানাচ্ছে।

তিন. জমিয়ত নেতৃবৃন্দসহ উলামায়ে কেরামের বিরুদ্ধà§