রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংগঠনের সুপার ইউনিট খ্যাত ঢাকা মহানগরের চারটি ইউনিটের দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। চার ইউনিট হলো-উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে মহানগর উত্তরের আহ্বায়ক জসিম সিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল; মহানগর দক্ষিণে আহ্বায়ক শাহ আলম (পাভেল সিকদার), সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়; মহানগর পূর্বে শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব আল আমিন এবং মহানগর পশ্চিমে মহসিন সিদ্দিকী রনি ও সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন।

গত ১৬ জুন মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছাত্রদল। ওই সময় সংগঠনের নেতারা জানান, প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার জন্য আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট নতুন কমিটি গঠন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই এসব কমিটি ঘোষণা করেছে সংগঠনের নেতৃবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ