রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

ডিএনসিসির অভিযানে আড়াই লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৪৫টি মামলায় ২ লাখ ৫৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ অভিযানে ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৮৫ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ৫০ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকি পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৩০ হাজার ১০০ টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ১০ হাজার ১০০ টাকা, ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ২৩টি মামলায় ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ