রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

ঈদুল আজহা ঘিরে আইজিপির নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তাদের বেশকিছু নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (১৪ জুলাই) বিকেলে ঈদুল আজহাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের (এসপি) এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশ দেন।

এ সময় তিনি করোনাকালীন সরকারি বিধিনিষেধ শিথিলকালে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়ক ও সড়কে হাইওয়ে, জেলা পুলিশ এবং নৌপথে নৌ পুলিশ‌কে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
কোনো সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ ছাড়া মহাসড়কে কোরবানির পশুবাহী যানবাহন না থামানোর নির্দেশও দেন পুলিশপ্রধান।
সড়ক ও নৌপথে পশুবাহী ট্রাক বা লঞ্চে নির্দিষ্ট হাটের নাম উল্লেখ করে নাম টানানো এবং এক হাটের পশুবাহী গাড়ি অন্য হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হাট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান পুলিশপ্রধান। মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট বসানোরও অনুরোধ জানান আইজিপি।

আইজিপি দেশের প্রধান প্রধান ঈদের জামাতে নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন। ঈদের ছুটিতে চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পুলিশি টহল এবং বিট পুলিশিং কার্যক্রম বাড়ানোর নির্দেশও দেন তিনি।

সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে কেউ যেন গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াতে অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন পুলিশপ্রধান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ