রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মসজিদের মেঝেতে পড়েছিল ইমামের লাশ, নামাজ পড়তে গিয়ে দেখলেন মুসল্লিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জোহরের নামাজ আদায় করার জন্য মুসল্লিরা মসজিদে গেলে ইমাম ফয়জুল করিমকে  মসজিদের মেঝেতে পড়ে থাকতে দেখেন। মুসল্লিরা ফয়জুল করিমের ডান হাতে পোড়া দাগ দেখতে পান। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নে।

ধারণা করা হচ্ছে তিনি যোহরের নামাজের আজান দেওয়ার জন্য বিদ্যুতের সুইচে হাত দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়েছেন।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার চর জুবিলীর মোহাম্মদপুর গ্রামের মসজিদে ঘটনাটি ঘটে। চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়জুল করিমের বাড়ি উপজেলার চর ওয়াপদার চর বৈশাখী গ্রামে। তিনি মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি উত্তর বাগ্যা মোহাম্মদীয়া জামে মসজিদের ইমাম ছিলেন।

মোহাম্মদীয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জানান, জোহরের নামাজ আদায় করার জন্য মুসল্লিরা মসজিদে গেলে ইমাম ফয়জুল করিমকে তাঁরা মসজিদের মেঝেতে পড়ে থাকতে দেখেন। মুসল্লিরা ফয়জুল করিমের ডান হাতে পোড়া দাগ দেখতে পান। তাঁকে দ্রুত সুবর্ণচর উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ফয়জুল করিমকে মৃত ঘোষণা করে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আরও জানান, ধারণা করা হচ্ছে তিনি যোহরের নামাজের আজান দেওয়ার জন্য বিদ্যুতের সুইচে হাত দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ