রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

লকডাউনে চাকরি নেই: বাড়ি ফিরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার ফরিদপুরে বসত ঘর থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচান্দক গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো স্বামী মানিক হোসেন (২১) ও স্ত্রী লাইলি আক্তার রিনা খাতুন (১৮)। দুজনেই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিলচান্দক গ্রামের খায়রুল মোল্লার ছেলে মানিক কয়েক বছর ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। এক পর্যায়ে একই কারখানায় কর্মরত রিনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ৬ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন মানিক।

রিনার বাড়ি চাঁদপুর জেলায়। পোশাক কারখানায় কর্মরত অবস্থায় করোনার লকডাউনের কারণে প্রায় তিন মাস আগে ওই দম্পতি ফরিদপুর চলে আসেন। বাড়িতে আসার পর থেকেই মারাত্মক অর্থকষ্টে ভুগছেন ওই স্বামী স্ত্রীসহ পরিবারের সদস্যরা। এ নিয়ে প্রায়ই পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি হত। আজ দুপুরেও ঝগড়া করে দুজনেই নিজেদের ঘরে চলে যায়। বিকালে সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে কেন আত্মহত্যা করেছে সে বিষয়টি এখনও জানা যায়নি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ