রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

ধসে পড়তে পারে সেজানের পোড়া কারখানা ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুসের কারখানা ভবনটিতে আগুনের ভয়াবহতা এমন ছিল যে, ওই ভবনের সিমেন্ট ও রডের টেম্পারেচার নষ্ট হয়ে গেছে। এ কারণে ছয়তলা ভবনটির পাঁচতলার মাঝের অংশ ধসে পড়েছে। আগুনের তাপ এতো বেশি ছিল যে, ছাদের আস্তরও খুলে খুলে পড়ছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা—এই তিনটি ফ্লোরের ছাদ আগুনের তাপে জায়গায় জায়গায় দেবেও গেছে। সব মিলিয়ে ভবনটি ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।

তবে ঝুঁকি নিয়েই ভবনের ডাম্পিংয়ের কাজ করেছেন ফায়ার ফাইটাররা। পঞ্চম তলায় ফায়ার সার্ভিসের ডাম্পিংয়ের সময় ছাদের একাংশ ধসেও পড়ে।

গত ৮ জুলাই বিকেলে ওই কারখানা ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার প্রথম দিন তিনজনের মৃত্যু হয়। আহত হন অর্ধশত শ্রমিক। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের ১৮টি ইউনিট ২০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর গত ৯ জুলাই সকালে ওই ভবনের চারতলা থেকে ২৬ নারীসহ ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ জনে। ২৯ ঘণ্টা পর ৯ জুলাই রাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) দেবাশীষ বর্ধন বলেন, ‘দীর্ঘক্ষণ আগুন থাকার কারণে ভবনের টেম্পারেচার কমে গেছে। ঝুঁকি নিয়েই ফায়ার ফাইটাররা কাজ করেন। কাজ করতে গিয়ে গতকাল শনিবার (১১ জুলাই) পঞ্চম তলার ছাদ ধসে পড়ে। ভবনটিতে ছিল না ফায়ার সার্ভিসের অনুমোদন।

তিনি বলেন, ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। পঞ্চম ও ষষ্ঠ তলার ছাদ ও ফ্লোর নাজুক অবস্থায় রয়েছে। যে কোনো সময় এই ছাদগুলো ধসে পড়তে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ