রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

লকডাউনের নবম দিনে রাজধানীতে ৫৮৫ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের দেওয়া কঠোর লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়ায় ৫৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার (৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লকডাউনের নবম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগ রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৮৫ জনকে গ্রেফতার এবং মোবাইল কোর্টে ১২৯ জনকে ১৫৬৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪১৪ টি গাড়িকে ৮৯২৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) রাজধানীতে এক হাজার ৭৭ জনকে গ্রেফতার করা হয়। লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৯৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয় ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ