মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন সাইফুদ্দীন মুহাম্মাদ ইয়াহিয়া: ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা সাইফুদ্দীন মুহাম্মাদ ইয়াহিয়া'র ইন্তেকালে গভীর শোক‌ প্রকাশ করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ ৮ জুলাই'২১ বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক যুক্ত বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এ শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারা বলেন, মরহুম মাওলানা সাইফুদ্দীন মুহাম্মাদ ইয়াহিয়া অসাধারণ মেধাবী একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন। ইসলামী বিপ্লব ও সমসাময়িক বিষয়ে তাঁর ক্ষুরধার ও বিশ্লেষণধর্মী লেখাগুলো এখনো বিপ্লব প্রত্যাশীদের নিত্যদিনের পাঠ্য হয়ে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অগ্রযাত্রায় তাঁর শ্রম, ঘাম ও নিরলস পরিশ্রম আজীবন স্বরণীয় হয়ে থাকবে। তিনি তৎকালীন প্রথম সারির ইসলামী পত্রিকা ‘মাসিক কাবার পথে’ ও ‘সাপ্তাহিক ইসলাহ’ এর সম্পাদক ছিলেন।

তারা বলেন, আল্লাহ তায়ালা মরহুমের জীবনের যাবতীয় ভূল ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবার-পরিজনসহ সকলকে সবরে জামিল দান করুন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ