রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

করোনায় দুদিনের ব্যবধানে দুই যমজ ভাইবোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের শার্শায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুদিনের ব্যবধানে যমজ ভাইবোন মৃত্যু হয়েছে। দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বড় ভাই বাগআঁচড়া ডা. আফিল উদ্দিন কলেজের অধ্যাপক আতিয়ার রহমান।

তিনি জানান, সোমবার (৫ জুলাই) মারা যান আশুরা খাতুন সাথী (৪৫) আর শনিবার (৩ জুলাই) মারা যান মফিজুর রহমান (৪৫)।

মফিজুর বাগআঁচড়া বাজারের একজন বিশিষ্ট সার ব্যবসায়ী ছিলেন আর আশুরা নিজ বাড়িতে একটি গার্মেন্টের দোকান দেখাশুনা করতেন।

মফিজুর রহমানের বড় মেয়ে খাদিজা মইন আঁখি বলেন, ‘করোনা সংক্রমণে কিডনি ও হার্টের সমস্যার কারণে তার বাবাকে ২৩ জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ২৮ জুন ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৩ জুলাই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

আশুরার স্বামী স্থানীয় চালিতাবাড়িয়া হাইস্কুলের সহকারী শিক্ষক আব্দুল আজিজ বলেন, ‘তার শ্যালকের সংস্পর্শে থাকায় তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। শ্বাসকষ্ট শুরু হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুলাই মারা যায়।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ