শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

বাড়ছে চলমান লকডাউন; আজ কালের মধ্যেই আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আর সরকারের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে। সরকারেরও চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা আছে। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।

করোনাসংক্রান্ত জাতীয় কমিটি শুরুতেই কঠোর লকডাউন বা শাটডাউন ১৪ দিন বহাল রাখার পরামর্শ দিয়েছিল। কমিটির পরামর্শে গত ১ জুলাই থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। এরই মধ্যে কঠোর বিধিনিষেধের চার দিন কেটে গেছে।

এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যু কোনোটিই নিয়ন্ত্রণে আসেনি। বরং রোববার দেশে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে। আক্রান্ত সংখ্যাও সাড়ে ৮ হাজারের বেশি। এ অবস্থায় চলমান বিধিনিষেধ বুধবার মধ্যরাতে শেষ হওয়ার কথা।

রোববার করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি  অধ্যাপক ডা: মোহাম্মদ সহিদুল্লাহ এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, ১৪ দিনের শাটডাউনের পরামর্শ দেয়া হয়েছিল। সাত দিনের লকডাউন চলছে। এটা আরো সাত দিন বাড়ানো প্রয়োজন। এটাই বিজ্ঞানসম্মত পন্থা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। দুই এক দিনের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ