রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

চিকিৎসার ব্যয় সামলাতে না পেরে চিরকুট লিখে করোনা রোগীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে চিরকুট লিখে এক করোনা রোগী আত্মহত্যা করেছেন।ঘটনাটি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে ঘটেছে।

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আজগর আলীকে (৬০) ভোরে নিজ বাড়ির পাশের একটি আমগাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

কেরালকাতা ইউপি চেয়ারম্যান স. ম. মোরশেদ আলী জানান, আজগর আলি ১৪ দিন আগে করোনায় আক্রান্ত হন। পরে তিনি কোনো হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। করোনা রোগীর চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ-এমনই একটি চিরকুট কাছে রেখে শনিবার ভোরে তিনি বাড়ির পাশে আমগাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী কর্মকর্তা কলারোয়ার থানার এসআই রেজাউল ইসলাম জানান, আজগার আলি আত্মহত্যা করেছেন। তিনি একটি চিরকুট লিখে কাছে রাখেন। চিরকুটে তিনি লিখেছেন, করোনা রোগীর চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে। খরচের এ টাকা তিনি সামলাতে পারছেন না। এ জন্য তিনি এ পথ বেছে নিয়েছেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ