রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

কারাগারে পাঠানোর পরের দিনই আসামির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানোর পরের দিনই এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আবু সাঈদ (২৫) নামে ওই হাজতির মৃত্যু হয়।

তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মারুপড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, গত ৩০ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার ভৈরব থানায় দায়ের হওয়া একটি মামলায় আবু সাঈদকে আটক করে র‌্যাব। এ দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (০১ জুলাই) বুকে ব্যথা অনুভব করলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে রাতেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয় হাজতি ঈমামকে। পরে শুক্রবার (০২ জুলাই) ভোরে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

জেল সুপার মো. বজলুর রশিদ জানান, হাজতির মৃত্যুর বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তার পরিবারের লোকজনকেও জানানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ