রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

ভালুকায় মধ্যরাতে ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় মধ্যরাতে সড়কে প্রাণ গেল দুইজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন।

তিনি বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকার উদ্দেশে শেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মিনি পিকআপ ওই ট্রাকের পেছনের দিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ডুকে যায়।’

আল মামুন বলেন, ‘পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ট্রাকের পেছন থেকে পিকআপটি বের করি। এ সময় পিকআপের সামনের অংশ কেটে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও তার সঙ্গে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।’

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘গুরুতর আহত পিকআপের চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আহত ও নিহত দুজনের নাম-ঠিকানা জানা যায়নি।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ