সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

২০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ ৪ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মাতুয়াইলে জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির ছাপাখানায় অভিযান চালিয়ে ২০ কোটি টাকার জাল স্ট্যাম্প, নগদ ৩ কোটি ৬০ লাখ টাকা উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ছাপাখানাটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, দুই রুমের ছোট ছাপাখানাটিতে প্রতি ঘণ্টায় ছাপা হতো কোটি টাকার স্ট্যাম্প। ভাড়া ছাপাখানায় তৈরি হতো ১০ থেকে থেকে ৫০০ টাকার রাজস্ব স্ট্যাম্প ও কোর্ট ফি সংবলিত পাতা। তবে সবই জাল। গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলত জাল স্ট্যাম্প তৈরির কাজ। ঢাকাসহ সারাদেশে কমিশনভোগী এজেন্ট ছিল চক্রটির।

পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার শরীফুল ইসলাম বলেন, ১০ থেকে ৫০০ টাকা দামের স্ট্যাম্প তৈরি করত চক্রটি। তাদের প্রেসে প্রতি ঘণ্টায় কোটি টাকার জাল স্ট্যাম্প তৈরি হতো।

ঢাকাসহ বিভিন্ন জেলায় তাদের কমিশনভোগী এজেন্ট রয়েছে। এই চক্রে আছে অসাধু ভেন্ডরদের সম্পৃক্ততা পাওয়া গেছে। পুলিশ বলছে, এর ফলে প্রতি মাসে কোটি কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ