রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

পদ্মা সেতু থেকে নিখোঁজ চীনা প্রকৌশলীর সন্ধানে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী জো জিয়ান চেং (৩৮) নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি। তার সন্ধানে পুরস্কার ঘোষণা করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি।

প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে যে, জীবিত বা মৃত অবস্থায় প্রকৌশলীর সন্ধান দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

গত ২২ জুন মঙ্গলবার রাত ৮টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটির বার্জ থেকে নিখোঁজ হন চীনা প্রকৌশলী জো জিয়ান চেং। এরপর থেকে উদ্ধারকারীরা তাকে পদ্মা নদীর বিভিন্ন জায়গায় খুঁজেছেন।

আজ শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭ টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে নদীর বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর জানান, শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মোহাম্মদ আবদুল কাদের জানান, যেখানে ওই প্রকৌশলী কাজ করছিলেন সেখান থেকে পানিতে পড়ে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন। তবে, এর বাইরেও বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে। তিনি অন্য কোথাও আছেন কিনা সেটিও দেখা হচ্ছে। নিখোঁজ প্রকৌশলী জো জিয়ান চেং সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির হয়ে কাজ করেন।

চায়না মেজর ব্রিজ কোম্পানির প্রধান মি. সাই জানান, জো জিয়ান চেংয়ের সন্ধান দিলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন নৌযান শ্রমিক, জেলে, তীরবর্তী গ্রামগুলোতে লিফলেট বিতরণ করা হয়েছে।

পদ্মা সেতুর একজন প্রকৌশলী জানান, নিখোঁজের দিন মাঝ নদীতে বার্জে এসে রাতের শিফটের কাজ শুরু করেছিলেন প্রকৌশলী জো জিয়ান চেং। সর্বশেষ তাকে রেলিংয়ের পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় অন্য দেশি-বিদেশি প্রকৌশলীরা সেখানে কাজ করছিলেন। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রায় ৬ মাস আগে কাজে যোগ দিয়েছিলেন জো জিয়ান চেং। তিনি বার্জের ভেতরেই থাকতেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ