রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

'সরকারি কর্মচারীদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশের উন্নয়নমুখী অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে প্রজাতন্ত্রের সব কর্মচারীকে দেশপ্রেম ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং ২০১৯-২০ অর্থবছরের এপিএ বাস্তবায়নে প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী একথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের প্রতিটি ক্ষেত্রের উন্নয়নে অভূতপূর্ব গতিশীলতা সৃষ্টি হয়েছে। এই উন্নয়নের পেছনে সরকারি কর্মচারীদের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরো গতিশীল ও টেকসই করতে সরকারি কর্মচারীদের দেশপ্রেম ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যক্তিগত নৈপূণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কর্মসম্পাদন চুক্তি শতভাগ সফল করতে ব্যক্তিগত দক্ষতা ও সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে। পাশাপাশি, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের মাধ্যমে যেন এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয় সেদিকেও সবাইকে লক্ষ রাখতে হবে।

ফরহাদ হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ‘দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা’, অষ্টম ‘পঞ্চবার্ষিক পরিকল্পনা’, ‘রূপকল্প ২০৪১’, ‘ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ সহ বিভিন্ন পরিকল্পণা গ্রহণ করেছে। এসব পরিকল্পনার সফল বাস্তবায়ন করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সিভিল সার্ভিসের সদস্যদের সর্বোচ্চ নিষ্ঠা ও কর্মতৎপরতার সঙ্গে কাজ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ