সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে মাথা ফাটল চিকিৎসকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নড়াইল সদর হাসপাতালে দায়িত্ব পালনকালে এক চিকিৎসকের উপর ছাদের পলেস্তারা খসে পড়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ডা. সুতপা সাহা নামের ওই চিকিৎসক।

সোমবার (২১ জুন) বিকেলে হাসপাতালের ১১০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

আহত চিকিৎসক সুতপা সাহা হাসপাতালের এএনসিওপি এনসি (গাইনি) বিভাগে মেডিকেল কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। মাথায় গুরুতর আঘাতের পর সদর হাসপাতালে চিকিৎসা শেষে তিনি কেবিনে ভর্তি আছেন।

জানা গেছে, ডা. সুতপা সাহা হাসপাতালের নিজ কক্ষে আউটডোরের গাইনি রোগী দেখছিলেন। হঠাৎ করে ছাদ থেকে একখণ্ড পলেস্তারা মাথায় পড়ে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হন তিনি। এ সময় তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়। বর্তমানে ওই চিকিৎসককে সাত নম্বর কেবিনে ভর্তি রেখে চিকিৎসা চলছে।

ডা. সুতপা সাহা জানান, রোগী দেখার এক পর্যায়ে হঠাৎ মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। পরে বুঝতে পারেন মাথায় ছাদের বড় অংশ খসে পড়েছে।

ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মশিউর রহমান বাবু বলেন, ‘তার অবস্থা এখন আশঙ্কামুক্ত। হাসপাতালটি পুরোনো হওয়ায় মাঝেমধ্যে পলেস্তারা খসে পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিভিন্ন সময় জানানো হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ