সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

লকডাউনের নামে প্রতারণা করছে সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা (কোভিড-১৯) মোকাবিলায় সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার লকডাউনের নামে প্রতারণা করছে। এটা সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও লোক দেখানো কারবার। তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে যে, আমরা লকডাউন দিয়ে করোনা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আপনারা খেয়াল করে দেখবেন যে, আইন-শৃঙ্খলাবাহিনী, যারা লকডাউন কার্যকর করার কথা, তাদেরও দেখা যায় না। তারা দৃশ্যমান নয়। তাদের একজন কনস্টেবল মারা গেছে, সেটার ছবি দিয়ে সংবাদ হয়। আর এদিকে শত শত লোক মারা যাচ্ছে, তার কোনো খবর নেই।

তিনি বলেন, ‘এখন আর বলতে ইচ্ছা করে না। কী বলবেন, এদের তো চামড়া মোটা। ঢাকাতেও লকডাউন আছে। লকডাউন কোথাও দেখতে পান? কোথায় লকডাউন? আমি তো দেখতে পাই না। আমি পরশুদিন দেখলাম একটা হোটেলে বিয়েও হচ্ছে। অথচ দেয়ার ইজ ব্যান্ড।’

মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আমি আগেও বলেছি, আর বলতে চাই না। একটি বিশেষ প্রাণী পানি খায়, ঘোলা করে খায় আরকি। আমরা বারবার সরকারকে বলেছি, সুনির্দিষ্টভাবে লকডাউনের পরামর্শ দিয়েছি। কিন্তু তারা নেয়নি। এতদিন পরে তারা লকডাউন দিয়েছে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ