সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মাদারীপুরে আবারও লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুর জেলাকে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নতুন করে মাদারীপুরসহ সাত জেলার জনসাধারণের চলাচলের উপর বিধি নিষেধ জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত এই আদেশ বলবদ থাকবে।

গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। লকডাউন চলাকালে এসব জেলায় পণ্যবাহী ছাড়া সবধরনের যান চলাচল বন্ধ থাকবে।

এছাড়া আইন-শৃঙ্খলা ও জরুরি সেবা সংক্রান্ত কিছু বিষয় এই বিধিনিষেধের বাইরে থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় মাদারীপুরে নতুন করোনা শনাক্ত হয়েছে ১৮ জন। এদের মধ্যে মাদারীপুর সদর ২, কালকিনি একজন, রাজৈর ১৪, শিবচর একজন। গত ২৪ ঘন্টায় প্রাপ্ত নমুনা পরীক্ষা করা হয় ৪৮টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৭.৫ শতাংশ। মাদারীপুরের পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জে করনোর ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এছাড়াও মাদারীপুর হচ্ছে দক্ষিণাঞ্চলের সংযোগ রুট। তাই চলাচলের উপর বিধি নিষেধ জারি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ