সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ক‌ওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে আলেমদের মুক্তি দিন: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক‌ওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে নিরপরাধ ও নিরীহ আলেমদের মুক্তি দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

গতকাল সোমবার (২১ জুন) জমিয়তে উলামায়ে বাংলাদেশের মজলিসে খাসের গুরুত্বপূর্ণ বৈঠক এই দাবি জানানো হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর সভাপতিত্বে ও মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরামের পরিচালনায় রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয় বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারী আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পরীক্ষা। এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে হলে আমাদের সবাইকে ত‌ওবা করে আল্লাহমুখি হতে হবে। এ দেশের কওমি মাদরাসায় কুরআন-হাদিসের শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি নিয়মিত কুরআনুল কারিমের তেলাওয়াত হয়।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। অতীত অভিজ্ঞতায় যখনই কওমি মাদ্রাসা খুলে দেওয়া হয়েছিল তখনই করোনা মহামারী কমতে শুরু করেছিল। সকলের স্বার্থে কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করুন।

নেতৃবৃন্দ আরো বলেন, স্কুল কলেজ বন্ধ থাকার কারণে কোমলমতি শিক্ষার্থীরা পাবজিসহ বিভিন্ন গেমসে আসক্ত হয়ে পড়ছে। এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি খুলে দেওয়া। নেতৃবৃন্দ ক‌ওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য এবং নিরপরাধ আলেমদের মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ