সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

কুরআনের নুকতাবিহীন পাণ্ডুলিপির অনুবাদ করে ইতিহাস গড়লেন পাকিস্তানি অধ্যাপক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পবিত্র কুরআনের নুকতাবিহীন ইবারতের উর্দূ অনুবাদ করে নতুন ইতিহাস সৃষ্টি করলেন পাকিস্তানের ইসলামিক স্কলার অধ্যাপক ড. মুহাম্মদ তাহির মোস্তফা।

রাসূল সা. এর নামের উপর পিএচডি করা ড. তাহির ‘দরসে কালামুল্লাহ’ নামে এই অনন্য অনুবাদটি মাত্র দুই বছরে সম্পন্ন করেছেন।

তিনি বলেছেন, ‘কুরআন যখন অবর্তীণ হয়েছে, তখন কাতেবে ওহীরা (ওহী লিপিবদ্ধ কারী) নুকতা ছাড়া কুরআন লিপিবদ্ধ করেছিল। যে পাণ্ডুলিপি বিশ্বের প্রশিদ্ধ কিছু লাইব্রেরিতে সংরক্ষিত আছে। ১৪৫০ বছর পর কুরআনের নুকতা ছাড়া শব্দে ‘দরসে কালামুল্লাহ’ নামে কুরআনের অনুবাদ করা হয়েছে; এটা কুরআনের একটি অলৌকিক ঘটনা ও আশ্চর্য বিষয়।’

উর্দু ইতিহাসের প্রথম এই অনুবাদকে কুরআনিক সাহিত্যের নতুন এবং সুন্দর সংযোজন বলেছেন কুরআন বিশেষজ্ঞরা।

ড. মুহাম্মদ তাহির মোস্তফার পিতা মাওলানা আব্দুর মাজেদ আরেফি তরবিয়ত পেয়েছিলেন শায়েখ আতাউল্লাহ শাহ বুখারির কাছ থেকে। ড. তাহির লাহোরের একটি বেসরকারী ইউনিভার্সিটির ইসলামী চিন্তা ও সভ্যতা বিভাগের সহযোগী অধ্যাপক।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ