সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

রাজশাহীতে হঠাৎ ভেঙে পড়লো চারতলা ভবন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মহানগরীতে আকস্মিক ভেঙে পড়েছে একটি চারতলা ভবন। ভবনটিতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে মাটিতে ধসে পড়া ভবনের চাপে কয়েকটি প্রাইভেট কার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। রবিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে মহানগরীর কয়েরদাঁড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভবনটির মালিক ছিলেন মরহুম আক্তারুজ্জামান বাবলু। প্রায় এক বছর আগে তিনি মারা যান। এখন ভবনের মালিকানায় আছেন তার ছোট ভাই নুরুজ্জামান পিটার। তবে আক্তারুজ্জামান বাবলুর মৃত্যুর পর থেকে ভবনটিতে আর কাজ হয়নি।

এদিকে ধসে পড়া ভবন মালিকের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন মডি দাবি করেন, ভবনটিতে ভালমানের সামগ্রীই ব্যবহার করা হয়েছিল। তিনি বলেন, ভবন আগেই নির্মাণ করা হয়েছিল। কিন্তু কেউ থাকত না। তবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) থেকে ওই ভবনটির নির্মাণের জন্য ডিজাইন ও নঁকশার অনুমোদন নেয়া হয়েছিল কি না তা তিনি জানেন না।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, ভবনটির দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট। প্রস্থেও ছিল ৪০ ফুট। চারতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছিল। ওপরে আরেকতলা তোলার জন্য বিম ওঠানো হয়েছিল। ধারনা করা হচ্ছে নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছি। এ কারণে ভবনটি ভেঙে মাটির সাথে মিশে পড়েছে।

তিনি আরও বলেন, ভবনের নকশা অনুমোদন ছিল কিনা, কোন ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছিল- এসব তারা তদন্ত করে দেখবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ