সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

রংপুরের ৭১৫ গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুর জেলায় দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন ৭১৫ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগান সামনে রেখে ইতোমধ্যে ঘরগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে।

আগামী রোববার (২০ জুন) ঘরগুলো হস্তান্তর করা হবে। জেলা প্রশাসকের পক্ষ থেকে ঘর নির্মাণ কাজ ও নির্মাণের মান তদারকি করা হয়। আজ শনিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক আসিব আহসান।

তিনি বলেন, রংপুরের আটটি উপজেলার মধ্যে সদর উপজেলার ১০০টি পরিবার, পীরগঞ্জে ১০০, পীরগাছায় ৪০, কাউনিয়ায় ২০০, মিঠাপুকুরে ৬৫, তারাগঞ্জে ১০০, বদরগঞ্জে ১০ এবং গঙ্গাচড়া উপজেলার ১০০টি পরিবার পাবে মাথা গোঁজার ঠাঁই।

জেলা প্রশাসক আরও বলেন, জেলার ভূমিহীন ও গৃহহীনকে দুই শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৯১ হাজার টাকা। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমি নেই, ঘর নেই- তাদের পুনর্বাসনের জন্য সরকারি খাসজমিতে এসব ঘর নির্মাণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে প্রথম ধাপে জেলার ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ২৭৩টি পরিবারকে ২ শতক জমিতে বসতবাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব ভূমিহীন ও গৃহহীনকে এ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ