সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ট্রাকের ধাক্কায় ট্রাকচালকের ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার চান্দিনায় ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় ট্রাকচালক বাবার পাশে বসা ছেলের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল সাতক্ষীরা সদর উপজেলার ট্রাকচালক মশিউর রহমানের ছেলে। এ সময় মারাত্মক আহত হন পিতা মশিউর রহমানও।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের ছয়ঘড়িয়া বাজার এলাকায় ঢাকামুখী থামানো ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক। এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন ইসরাফিল। আহতাবস্থায় ট্রাকটিতে আটকে যান চালক মশিউর রহমান।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আহত ট্রাকচালককে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার অনয় কুমার ঘোষ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে থামানো ট্রাকের পেছনে ধাক্কা লাগার কারণে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে হেলপার ছেলের। আর মারাত্মক আহতাবস্থায় আটকে থাকেন চালক বাবা। আমরা হতাহত দুইজনকেই উদ্ধার করি। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি এবং আহত চালককে হাসপাতালে পৌঁছে দেই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ