সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

চিকিৎসা শেষে সন্ধ্যায় ফিরোজায় ফিরছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শনিবার (১৯ জুন) সন্ধ্যা ৭টায় তিনি তার নিজ বাসায় ফেরার কথা রয়েছে তার।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সুস্থ হওয়ায় হাসপাতালের বিভিন্ন সংক্রমণ থেকে দূরে (ক্রস ইনফেকশন) রাখতেই তাকে বাসায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খালেয়া জিয়ার চিকিৎসার জন্য গঠিত ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড।

এদিকে খালেদা জিয়াকে বাসায় নেওয়ার প্রস্তুতি হিসেবে তার কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ঠিক করাসহ কয়েকদিন ধরে গুলশানের ‘ফিরোজা’য় ধোয়া-মোছার কাজ চলছিল বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শে বাসায়ও খালেদা জিয়া আইসোলেশনে এবং নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। শ্বাসকষ্ট দেখা দিলে গত ৩ মে তাকে সিসিইউতে নেওয়া হয়। অবস্থা কিছুটা ভালোর দিকে গেলে গত ৩ জুন তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ