রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮


কিশোরগঞ্জের মাওলানা শাহ মোহাম্মদ ইসমাইল অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কিশোরগঞ্জের আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও জামিয়া আবু বকর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা শাহ মোহাম্মদ ইসমাইল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ শুক্রবার (১৮ জুন) রাজধানীর আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন শাহ মোহাম্মদ ইসমাইল এর ছোট ছেলে মাওলানা হাম্মাদ ইসমাঈল।

তিনি জানিয়েছেন, আমার পিতা মাওলানা শাহ মুহাম্মদ ইসমাইল আজ দুপুরের পর থেকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করছিলেন। এ সময় সামান্য বমিও করেন তিনি। এরপর রাজধানীর আজগড় আলী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের ইমার্জন্সীতে তার ইসিজি ও ব্লাডের বিভিন্ন টেস্ট করা হয়েছে।

এদিকে তার ছোট ছেলে মাওলানা হাম্মাদ ইসমাঈল পিতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর