শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মৃত্যু ও পরকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন্-নিসার ৭৮ নাম্বার আয়াতে ইরশাদ করেছেন, ’তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান কর’।

ইবনে মাজাহ শরীফে আছে, হযরত আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’স্বাদসমূহ বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ কর’। পবিত্র কোরআন ও হাদীস শরীফের দ্বারা প্রমাণিত, মৃত্যুর পর মানুষের কবরের জগত শুরু হয়। কবরের ফেরেশতাকে মুনকার ও নাকীর বলা হয়। কবরে অন্ধকার, একাকীত্ব, মুনকার -নাকীরের ভয়ানক চেহারা দেখা সত্বেও মোমেন ব্যক্তি কোন প্রকার ভয় অনুভব করবে না। বরং মোমেন ব্যক্তি ফেরেশতাদের প্রশ্নের উত্তর নির্ভয়ে দিবে।

বুখারী শরীফে আছে, রাসূল সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর ঈমানদাররা বলতে থাকে, আমাকে জলদি নিয়ে চল, আমাকে জলদি নিয়ে চল। আর নাফরমানরা বলতে থাকে, আফসোস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ’!।

হযরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দিয়ে একটি জানাযা যাচ্ছিল। তখন তিনি বললেন, মুসতারিহুন ওয়া মুসতারাহুম মিনহু- এর অর্থ আরামপ্রাপ্ত না আরামদাতা? সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, আরামপ্রাপ্ত এবং আরামদাতার অর্থ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাাম বললেন, ’মোমেন ব্যক্তি মৃত্যুর পর পৃথিবীর দুঃখ -কষ্ট থেকে মুক্তি পেয়ে আল্লাহর রহমতে আরামে থাকে আর নাফরমান মৃত্যুর পর মানুষ, শহর ও চতুষ্পদ জন্তু আরাম ভোগ করে’। (বুখারী )। চলে

লেখক: মুহতামিম, জামিয়া মদীনাতুল উলূম ভাটারা, ঢাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ