রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পেছাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য সমন্বিত ভর্তি পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ পেছানো হয়েছে।

করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তিন প্রকৌশল সমন্বিত ভর্তি কমিটির সদস্য সচিব ও চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহা. মইনুল ইসলাম।

তিনি জানান, দেশে করোনা পরিস্থিতি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। তবে পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা ২ জুন প্রকাশিত হবে।

এবার সব আবেদনকারীই পরীক্ষা দিতে পারবে। তিনটি ভেন্যুতে (চুয়েট, কুয়েট, রুয়েট কেন্দ্র) সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে ২৪ এপ্রিল শুরু হওয়া আবেদনের সময়সীমা শেষ হয় ৮ মে। গত ২০ এপ্রিল এই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ