বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রমজানে আলবেনিয়ায় মসজিদে ছুরি দিয়ে হামলায় আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউরোপের দেশ আলবেনিয়ায় মসজিদে ঢুকে ছুরি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে। গত সোমবার স্থানীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

দেশটির রাজধানী তিরানার দাইন হোক্সহা মসজিদে এই হামলার ঘটনা ঘটেছে। আসরের নামাজের পর এই হামলা ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইউরো নিউজ জানিয়েছে, হামলার শিকার হওয়া ব্যক্তিদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে তাদের কারও আঘাতই গুরুতর নয়।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে পুলিশ। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা সবাই এখন বিপদমুক্ত।

সন্দেহভাজন ব্যক্তি কি কারণে এই হামলা চালিয়েছে তা জানায়নি পুলিশ। তবে ৩৪ বছর বয়সী হামলাকারী বিষাদে ভুগছিলেন বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া। এর আগে মার্চ মাসেও এ ধরনের হামলা চালিয়েছিল ওই ব্যক্তি।

ইউরো নিউজ জানিয়েছে, সোমবার আলবেনিয়ায় মসজিদে যে হামলার ঘটনা ঘটেছে, তা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে এটাই এ ধরনের প্রথম হামলা।

হামলার পর মসজিদের ইমাম আহমেদ কালাজা স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমি আশা করি যে এটা সন্ত্রাসী হামলা নয় বরং একজন ভারসাম্যহীন ব্যক্তি এই কাজ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ