রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা বয়সভেদে প্রতিদিন কত ঘণ্টা ঘুম প্রয়োজন সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

নামাজে সামনের কাতারে দাঁড়ানো নিয়ে মুসুল্লিকে ছাত্রলীগের মারপিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁও বাস টার্মিনাল জামে মসজিদে জুম্মার নামাজে সামনের কাতারে দাঁড়ানো নিয়ে এক মুসুল্লিকে মারধর করেছে ছাত্রলীগ। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঐ মুসুল্লির নাম মো. রিপন ইসলাম।

মো. কায়েস নামের মসজিদের আরেকজন মুসুল্লি জানান, দুপুরে বাস টার্মিনাল জামে মসজিদে জুম্মার নামাজ পড়তে আসে রিপন। এসময় সামনের কাতারে বসাকে কেন্দ্র করে কয়েজনের সাথে বাকবিতণ্ডা হয়। পরে নামাজ শেষে মালিক সমিতির পেছনে রিপন অবস্থান করার সময় দলবদ্ধভাবে তারা ধারাল অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তার ওপর হামলা চালায়।

স্থানীয়রা এগিয়ে আসলে মারধর করে পালিয়ে যায় তারা। তাৎক্ষনিক রিপনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ