বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শান্তিপ্রিয় আলেমদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করুন: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাস চলছে। রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই পবিত্র মাসে শান্তিপ্রিয় আলেমদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে হবে। দেশে লকডাউন চলছে। এই সংকটপূর্ণ কঠিন সময়ে শান্তিপ্রিয় আলেমদের গ্রেফতার ও হয়রানি বন্ধ না করলে আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। দেশের শান্তির সাথে আলেমদের গ্রেফতার ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৫এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতি গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মুফতি গোলাম রহমান, মাওলানা শহিদুল ইসলাম আনসারী, আলহাজ্ব জামাল নাসের চৌধুরী, মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল হক কাওছারী, সহকারি মহাসচিব মুফতি জাকির হোসাইন খান, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, মুফতি আবু সাঈদ, মুফতি আতাউর রহমান খান, মাওলানা আবু বকর সরকার,যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালীম বিন হারুন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি সুহাইল আহমদ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সরকারের উচিত রমজানের পবিত্রতা রক্ষা করা এবং করোনা মহামারী থেকে মুক্তির জন্য হাফেজী ও নূরানী মাদরাসাগুলো খুলে দেওয়া এবং আলেমদেরসহ সাধারণ মানুষদের শান্তিপূর্ণভাবে ইবাদত-বন্দেগী করার সুযোগ দেওয়া।

নেতৃবৃন্দ হাফেজী ও নূরানী মাদরাসাগুলো খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ