বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভারতে শ্মশান-কবরস্থানের বাইরে লম্বা লাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ভারতজুড়ে। মৃত্যু বাড়তে থাকায় দেশটির দিল্লিতে শশ্মানে মরদেহ সৎকারে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের। যমুনা নদীর তীরে দিল্লির বৃহৎ নিগামবোধ শশ্মানঘাটে প্রতিদিন চাপ বাড়ছে।

শহরের আরেকটি বড় শশ্মানঘাটের এক কর্মচারী জানিয়েছেন, আগে যেখানে দিনে এক থেকে দু’জনকে দাহ করা হতো এখন সেখানে ১৫টিরও বেশি মরদেহ দাহ করতে হচ্ছে।

মহারাষ্ট্রে হাসপাতালে খালি নেই শয্যা। একদিনে মহারাষ্ট্র ও তেলেঙ্গানার বেশিরভাগ হাসপাতাল ঘুরে শয্যা খালি না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। বুধবার ভারতে সবচেয়ে বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। একদিনে দেশটিতে প্রায় দুই লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১ হাজার ৩৭ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ