রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা বয়সভেদে প্রতিদিন কত ঘণ্টা ঘুম প্রয়োজন সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছ ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মোবারকবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ শুরু হয়েছে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস, মাহে রমজান। আমি সকল ধর্মপ্রাণ মুসলমানকে মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘সৃষ্টির অমোঘ নিয়মে সময় চলে যায়। করোনা মহামারির মধ্যেই আমরা এক বছরের বেশি সময় পার করলাম। গত বছর মার্চের প্রথম সপ্তাহের (৮ মার্চ) দিকে আমাদের দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল। নানা আশঙ্কা আর আতঙ্ক গ্রাস করেছিল আমাদের। সেসব মোকাবেলা করেই আমাদের টিকে থাকতে হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘এরই মধ্যে করোনার থাবায় আমরা হারিয়েছি আমাদের অনেক প্রিয় ও আপনজনকে। আমি সবার রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করছি। স্বজনহারা পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

এমডব্লিউ/