রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা বয়সভেদে প্রতিদিন কত ঘণ্টা ঘুম প্রয়োজন সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

ইফতার-সাহরিতে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাসে ইফতার এবং সাহরির সময় পর্যাপ্ত পানি সরবরাহের জন্য ঢাকা ওয়াসাসহ দেশের সকল ওয়াসার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে চলমান করোনা সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে দেশের সকল ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, ইফতার এবং সাহরিতে মানুষ যাতে ঠিকমতো পানি পায় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনোক্রমেই পানি সরবরাহে বিঘ্ন ঘটানো যাবে না। পানি সরবরাহে মানুষের নেতিবাচক প্রক্রিয়া যেন না আসে সেদিকে নজর দিতে হবে। এছাড়া করোনা মহামারির কারণে পানির বাড়তি চাহিদা থাকায় পানির যেন সংকট তৈরি না হয় সেদিকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি ।

এসময় সকল ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ পবিত্র রমজান মাস এবং করোনা মহামারিতে পানি সরবরাহে বিশেষ উদ্যোগ গ্রহণ করার কথা স্থানীয় সরকার মন্ত্রীকে অবহিত করেন। গৃহীত এসব উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, ওয়াসার সেবা থেকে মানুষকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ