সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

সারা বিশ্বে একইসঙ্গে রোজা শুরু হয় না যে কারণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।। আমরা সবাই জানি পৃথিবীর সব দেশে একসঙ্গে এবং একই মূহুর্তে রোজা শুরু হয় না অর্থাৎ সারা বিশ্বের মুসলিম উম্মাহ একইসঙ্গে প্রথম রোজা রাখে না এবং পবিত্র ঈদও একই দিনে উদযাপন করে না। যেমন আমাদের দেশ সহ সমগ্র উপমহাদেশে পৃথিবীর অন্যান্য দেশ বিশেষত উপসাগরীয় ভূখন্ড এবং পশ্চিমা বিশ্বের সাধারণত একদিন অথবা কখনো দুই দিন পরে রোজা শুরু হয় এবং ঈদ উদযাপিত হয়। অথচ আমাদের নিকট মনে হয় গোটা মুসলিম উম্মাহ যদি এক-ই দিনে ঈদ উদযাপন করত তাহলে কতই না ভাল হত কিন্তু বাস্তবে তা কখনোই সম্ভব হয় না।

একই দিনে, একই মূহুর্তে এবং একইসঙ্গে রোজা শুরু করা সম্ভব না হওয়ার সবচেয়ে বড় কারণ হিজরি ক্যালেন্ডার, যা চাঁদ উদিত হওয়ার সঙ্গে সম্পৃক্ত। হিজরি ক্যালেন্ডারে দিন শুরু হয় চাঁদ উদিত হওয়ার মাধ্যমে আর ভূগোল ও মৌসুমের পরিবর্তনে পৃথিবীর দেশ সমূহে পৃথক পৃথক সময়ে চাঁদ উদিত হয় আর চাঁদ উদিত হওয়ার এ পার্থক্য কোন কোন দেশে অর্ধদিনেরও বেশি সময় হয়ে থাকে।

এজন্য পুরে বিশ্বে একইসঙ্গে রোজা শুরু করা এবং কোন উৎসব পালন করা সম্ভব হয় না। তবে আধুনিক যুগের গবেষকদের কেউ কেউ দাবি করেন, পৃথিবী বর্তমানে একটি গ্লোবাল ভিলেজ রূপান্তরিত হয়েছে এবং অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পৃথিবীকে এক হাতের তালুতে নিয়ে এসেছে, এখন অন্তত এ সনাতন রীতি ও আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে একটি যুগপোযোগী স্দ্ধিান্ত নেওয়া দরকার যাতে বিশ্বের সব মুসলিম একইসঙ্গে রোজা শুরু করতে এবং ঈদ উদযাপন করতে পারে কিন্তু তাদের এ দাবির বাস্তবায়ন সম্ভব নয়; কারণ, পৃথিবী হাতের মুঠোয় চলে এলেও চাঁদ উদিত হওয়ার সময়ের পার্থক্য দূর করা যাবে না।

সুতরাং তাদের জটিল ও স্পর্ষকাতর এ বক্তব্যটিও বাস্তবায়ন করা সম্ভব নয়; বরং যখন যেখানে চাঁদ উঠবে সেখানে তখন-ই হিজরি দিন গণনা শুরু হবে। আল্লাহ আামদের সঠিক বুঝ দান করেন। আমিন। সূত্র: ইনকিলাব উর্দু

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ