সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালো মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।

রমজানের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জিল এবং আমি যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। রামাদান কারিম।

গতকাল সোমবার দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। এক বিবৃতিতে জো বাইডেন বলেন, বহু আমেরিকান আগামীকাল থেকে রোজা শুরু করছেন এবং সঙ্গে সঙ্গে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, এই বছরটি কতটা কঠিন ছিল। এই মহামারীতে, বন্ধুবান্ধব এবং প্রিয়জনরা এখনও একত্রিত হতে পারেন নি, এবং অনেক পরিবার প্রিয়জনদের ছাড়াই ইফতার করবেন।

তিনি বলেন, আমাদের মুসলিম সম্প্রদায় নতুন প্রত্যাশায় সংযম শুরু করবেন। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন, একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুন্দর জীবন কামনা করবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রতিষ্ঠার পর থেকে মুসলিম আমেরিকানরা এই দেশটিকে সমৃদ্ধ করেছেন। তাদের বৈচিত্র ও প্রাণশক্তি দিয়ে তারা যুক্তরাষ্ট্রকে প্রতিষ্ঠায় সহায়তা করেছেন।

আজ, মুসলমানরা কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই মহামারিতে তারা টিকা উন্নয়ন এবং সামনের কাতারের স্বাস্থ্যসেবা কর্মী হিসাবেও অগ্রণী ভূমিকা পালন করছেন। তারা উদ্যোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠাণের মালিক হিসাবে কর্মসংস্থান সৃষ্টি করছেন, জীবনের ঝুঁকি নিয়ে সামনের কাতারের কর্মী হিসাবে কাজ করছেন, আমাদের স্কুলে শিক্ষাদান করছেন, দেশজুড়ে নিবেদিতপ্রাণ সরকারী কর্মচারী হিসাবে কাজ করছেন এবং জাতিগত সমতা ও সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের চলমান সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছেন।

কিন্তু তবুও, মুসলিম আমেরিকানরা ভীতি প্রদর্শন, ধর্মান্ধতা এবং বর্ণবাদি অপরাধের লক্ষ্যবস্তু হচ্ছেন। তাদের প্রতি এই কুসংস্কার এবং আক্রমণ ভুল। এগুলো অগ্রহণযোগ্য। এবং তা অবশ্যই থামানো উচিত। আমেরিকাতে নিজের বিশ্বাস প্রকাশে কারো ভীত হওয়া উচিত নয়। আমার প্রশাসন সকল মানুষের অধিকার এবং সুরক্ষায় অক্লান্ত পরিশ্রম করবে।

প্রেসিডেন্ট হিসাবে আমার প্রথম দিনেই আমি লজ্জাজনক মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞার অবসান ঘটাতে পেরে গর্বিত হয়েছিলাম এবং চীনের উইঘুর, বার্মার রোহিঙ্গা, এবং বিশ্বের সর্বত্র মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকারের পক্ষে দাঁড়াবো।

গত রমজানের পর থেকে আমরা যাদেরকে হারিয়েছি তাদের আমরা স্মরণ করি, আমরা উজ্জ্বল আগামীর জন্য আশাবাদী। পবিত্র কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয় যে ‘ঈশ্বর বেহেশত এবং পৃথিবীর আলো’ (God is the light of the heavens and earth), যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান।

তিনি বলেন, এবারের রমজানে হোয়াইট হাউস ভার্চুয়াল অনুষ্ঠান করলেও, জিল এবং আমি আশাবাদী যে পরের বছর হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী ঈদ উদযাপন সকলের উপস্থিতিতেই হবে, ইনশাআল্লাহ। আমরা কামনা করি রমজান মাসটি আপনাদের এবং আপনাদের পরিবারের জন্যে একটি অনুপ্রেরণামূলক এবং ফলপ্রসূ মাস হবে। সূত্র: ভয়েস অব আমেরিকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ