সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

মধ্যপ্রাচ্যে যেতে সাগর পাড়ি দিতে গিয়ে ৩৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এডেন সাগরে ইয়েমেন থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার পথে আফ্রিকার শরণার্থী বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, ওই ঘটনায় ৩৪ জন অভিবাসনপ্রত্যাশী অকালে প্রাণ হারিয়েছেন।

অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) এর বরাতে এএফপি জানায়, সোমবার (১২ এপ্রিল) আফ্রিকার দেশ জিবুতির উপকূলে স্থানীয় সময় ভোর ৪টার দিকে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়।

আইওএম কর্মকর্তা মোহাম্মদ আবদিকের জানান, ইয়েমেন থেকে দালালদের মাধ্যমে ৬০ যাত্রী নিয়ে নৌকাটি এডেন উপসাগরের জিবুতির উপকূলে ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ৩৪ জনের মৃত্যু হয়েছে।

আইওএম ধারনা করছে, মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে কড়াকড়ি থাকায় অভিবাসীরা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এরপর তারা ইয়েমেনে আটকা পড়ে। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ