সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

২০৩০ সালে রমজান হবে দুইটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ: আর দুইদিন পরেই শুরু হবে আত্মশুদ্ধি ও সিয়াম-সাধনার পবিত্র রমজান মাস। সারা বছরে এই একটি মাস-ই রয়েছে যেখানে আমরা আমাদের আমলের মাধ্যমে সওয়াব কে ৭০ গুণ বাড়িয়ে নিতে পারি।

ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী বছরে একবারই আসে রমজান মাস। কিন্তু কেমন হবে যদি বছরে দুইটি রমজান মাস হয়? হ্যা আগামীতে এমনই এক বছর আসবে যে বছর রমজান মাস হবে দুইবার।

চন্দ্র বিশেষজ্ঞ মিনহাল খান তার টুইটারে এমনটাই নিশ্চিত করেছেন। তিনি বলেন যে, প্রতি বছর চন্দ্র মাস ১০ থেকে ১১ দিন এগিয়ে যায়, সেই ধারাবাহিকতায় আমরা ২০৩০-এ পৌঁছানোর পরে জানুয়ারীতে রমজান পাবো, তারপরে আমরা একই পবিত্র মাস ডিসেম্বরে পাব, মানে এক বছরে দুটি রমজান পেতে যাচ্ছি আমরা।

প্রসঙ্গত, মুসলিম উম্মাহ বছরে একটি রমজান এবং ঈদুল ফিতর পালন করে অভ্যস্ত, তবে ২০৩০ সালে দুটি রমজান এবং দুটি ঈদুল ফিতর হবে। তার মানে একই বছর, মুসলমানরা ৩টি ঈদ(২টি ঈদুল ফিতর এবং ১ টি ঈদুল আজহা) এবং দুটি রামাদান উদযাপন করবে।

চন্দ্র বিশেষজ্ঞরা চন্দ্র ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন, ২০৩০ সালে দুটি রমজান হবে। দুবাই অ্যাস্ট্রোনোমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার, হাসান আহমেদ আল হারিরি নিশ্চিত করেছেন যে ২০৩০ সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, আমরা বিশ্বব্যাপী যে ক্যালেন্ডারটি অনুসরণ করি তা সৌরজগতের সাথে সম্পৃক্ত থাকে এবং ইসলামি ক্যালেন্ডারের জন্য চাঁদ অনুসরণ করা হয়, তাই এই বিষয়টি নিশ্চিত যে ২০৩০ সালে ২টি রমজান হবে।

তিনি আরও বলেন, ২০৩০ সালের রমজান জানুয়ারির শুরুতে এবং আবার একই বছরের ডিসেম্বরের শেষে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ