শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা দিলো ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের নাতাঞ্জ পরমাণুকেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। আর এই হামলায় ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দিয়েছে তেহরান।

গতকাল রোববার তেহরানের দক্ষিণাঞ্চলে নাতাঞ্জকেন্দ্রে হঠাৎ করে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা স্পর্শকাতর এ সেক্টরের জন্য বিরল ঘটনা। এ ঘটনাকে সোমবার ইসরায়েলের নাশকতা হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মো. জাভেদ জারিফ।

ইরান এটিকে কঠিন হামলা হিসেবে ঘোষণা করেছে। এ জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে এ হামলার কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

দুর্ঘটনার এক দিন আগে গত শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি নাতাঞ্জকেন্দ্রে নতুন সেন্ট্রিফিউজ উদ্বোধন করেন। সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে সেন্ট্রিফিউজ যন্ত্রটি কাজে লাগে। পরে ওই ইউরেনিয়াম ব্যবহার করে রিয়্যাক্টর ফুয়েল বা পরমাণু অস্ত্র তৈরি করা যায়। ইরান জানিয়েছে, ভূগর্ভে নতুন করে ১৫০ সেন্ট্রিফিউজ চালু করা হচ্ছে।

তবে দুর্ঘটনার দিন গতকাল রবিবার বিকেলেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে বিস্তর লড়াই বাকি। কিন্তু আজ যে পরিস্থিতি বিরাজ করছে, কালও যে একই অবস্থা থাকবে এমনটি নয়।

অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরানের (এইওআই) প্রধান আলী আকবর সালেহি বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার মাধ্যমে এটি পরিষ্কার, পরমাণু বিজ্ঞানে ইরানের অগ্রগতি ও উন্নয়ন এবং চলমান পরমাণু আলোচনার শত্রুরা নাতাঞ্জের পরমাণু প্রযুক্তিতে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। সন্ত্রাসী কাণ্ড যারা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের রয়েছে। সূত্র: আল-জাজিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ