সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

মসজিদে যাওয়ার পথে বেপরোয়া ট্রাকের ধাক্কা, ঘটনাস্থলেই মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে নিজ বাড়ির সামনেই বেপরোয়া ট্রাকচাপায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন (৭০)।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেল ৫টায় দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোলের চন্ডিদাসগাঁতি বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন চন্ডিদাসগাতী গ্রামের মৃত তমছের আলীর ছেলে। তিনি অবসরে যাবার আগে বহুতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন।

নিহতের ছোটভাই মো. মতিয়ার রহমান আকন্দ বলেন, আনোয়ার হোসেন নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদের উদ্দ্যেশ্যে বের হলে বাড়ির সামনে একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে চাকার সঙ্গে দেহ অন্তত ২০ হাত ছেঁচে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অপু বলেন, মৃতদেহের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ