সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

ফ্রান্সে এবার বিশ্ববিদ্যালয়ে নামাজ-ধর্মীয় আচার অনুশীলনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে কথিত 'ইসলামী বিচ্ছিন্নতাবাদ' মোকাবেলার নামে বিতর্কিত এক আইন প্রণয়নের খসড়া প্রস্তাবে বিশ্ববিদ্যালয়ের করিডরে ধর্মীয় আচার অনুশীলনে নিষেধাজ্ঞার এক ধারা অনুমোদন করেছে দেশটির আইন পরিষদের উচ্চকক্ষ সিনেট। বুধবার সিনেটের এক অধিবেশনে আলোচনার পর নতুন এই সংযোজন যোগ করা হয়।

বিতর্কিত এই আইনের খসড়ায় মধ্য-ডানপন্থী দ্য রিপাবলিকানস পার্টি (এলআর) বিশ্ববিদ্যালয়ের করিডরে মুসলমানদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞার ধারা যোগের প্রস্তাব করে। এর মাধ্যমে দেশটিতে মুসলিম শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বাধার সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অবশ্য বামপন্থী সিনেটরা ও ফরাসি শিক্ষামন্ত্রী জ্যা-মিশেল ব্ল্যানকার সিনেটে আলোচনায় এই খসড়া প্রস্তাবের বিরোধিতা করেন। তবে সিনেটের ডানপন্থী সদস্যের ভোটে তা অনুমোদন করা হয়।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ফরাসি আইন পরিষদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে খসড়া প্রস্তাবটি অনুমোদন করে সিনেটে পাঠানো হয়। সিনেটে গত ৩০ মার্চ থেকে প্রস্তাবটি নিয়ে আলোচনা শুরু হয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন গত বছর তথাকথিত 'ইসলামি বিচ্ছিন্নতাবাদ' মোকাবেলার নামে এই আইনের প্রস্তাব করেন। দেশটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে প্রণয়ন করা এই আইনের সমালোচনা করা হচ্ছে।

আইনটির অধীনে ফ্রান্সে অবস্থিত মসজিদ ও মুসলমানদের দাতব্য সংস্থাতে হস্তক্ষেপ করতে পারবে ফ্রান্স সরকার। অন্যদিকে মুসলমান সংস্থা ও সংগঠনগুলোর অর্থ সংগ্রহ নিয়ন্ত্রণ করতে পারবে ফরাসি সরকার।

প্রস্তাবিত আইন অনুসারে মুসলিম শিক্ষার্থীদের গৃহশিক্ষার সুযোগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সব ধরনের সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে 'ধর্মনিরপেক্ষ মতবাদ' শিক্ষার ধারা প্রস্তাব করা হয়েছে এই আইনে।

আইনে ধর্মীয় বা অন্য কারণে লিঙ্গের ভিত্তিতে রোগীদের ডাক্তার বাছাই করার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ