সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

লকডাউনে এবার উবার চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণ রোধে এক সপ্তাহের লকডাউন চলছে দেশে। কিন্তু করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির ঊর্ধ্বগতির মধ্যে বাস চালুর পর এবার রাইড শেয়ারিং উবার চালু হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশে উবারের মুখপাত্র গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা মেনে আমরা উবারএক্স, প্রিমিয়ার ও ভাড়া হিসেবে গাড়ি পরিষেবা আবার চালু করেছি।

আমরা বিশ্বাস করি যে, এই চ্যালেঞ্জিং সময়ে রাইডারদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য চলাফেরায় বিকল্প সুবিধা দেবে উবার। তবে উবারের মোটরসাইকেল সার্ভিসটি চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়নি বলে তিনি জানান।

দেশে মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতি বেড়ে যাওয়ায় রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়ে গত ৩১ মার্চ এক আদেশ জারি করে বিআরটিএ। আদেশে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ