বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ডি-৮ শীর্ষ নেতাদের বৈঠকে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮-এর দশম সম্মেলন উপলক্ষে জোটটির শীর্ষ নেতারা আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বৈঠকে বসছেন। দুপুর ২টা থেকে অনুষ্ঠিতব্য এ শীর্ষ বৈঠক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীর্ষ বৈঠকে জোটের দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা বক্তব্য দেবেন।

সম্মেলনে বর্তমান সভাপতি তুরস্কের কাছ থেকে সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ। এর মেয়াদ থাকবে পরবর্তী দুই বছর।বাংলাদেশ ছাড়াও এই জোটের সদস্য দেশগুলো হলো- মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

এবার সংস্থাটির দশম সম্মেলন ঢাকায় হওয়ার কথা ছিল। করোনাভাইরাস মহামারির পরিবর্তিত পরিস্থিতিতে শীর্ষ বৈঠক ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এদিকে জোট ডি-৮-এর কাউন্সিল অব মিনিস্টার্সের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (৭ এপ্রিল) আসন্ন দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ ভার্চুয়াল মাধ্যমে ডি-৮-এর কাউন্সিল অব মিনিস্টার্সের ১৯তম সভা আয়োজন করে। উক্ত সভায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসৌগলু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্সের সভাপতির পদ হস্তান্তর করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গত বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, শীর্ষ সম্মেলনে বাণিজ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিল্প সহযোগিতা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহন, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পর্যটনের মতো ক্ষেত্রগুলোতে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার বিষয়ে নীতিগত অবস্থান গ্রহণ করা হবে।

বুধবার শীর্ষ বৈঠকের প্রস্তুতিমূলক সভা হিসেবে ১৯-তম ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্সের সেশন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ৫-৬ এপ্রিল ডি-৮ কমিশনের ৪৩তম সেশন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সভায় সম্মেলনের অর্জন বিষয়ে ‘ঢাকা ঘোষণা ২০২১’ এবং ডি-৮ এর আগামী ১০ বছরের কর্মপরিকল্পনার রোডম্যাপ ‘ডি-এইট ডিসেনিয়াল রোডম্যাপ’ ডি-৮ কমিশনারদের পর্যায়ে গ্রহণ করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ