সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

স্ত্রীসহ রিসোর্টে মাওলানা মামুনুল হক: ওসির পর অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে স্ত্রীসহ অবরুদ্ধ ও পরবর্তীতে সহিংস ঘটনা সৃষ্টির কারণে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রত্যাহারের পর একই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনকে বদলি করা হয়েছে।

নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম এই বদলির আদেশ দিয়েছেন। যদিও জেলা পুলিশের তরফ থেকে এ বদলিকে রুটিন বদলি বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, হেফাজতের মাওলানা মামুনুল হক ইস্যুতে উদ্ভুদ পরিস্থিতিতে রবিবার রাতে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

জানা গেছে, গত ৩ এপ্রিল রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট নামের একটি অভিজাত হোটেলে স্ত্রীসহ অবরুদ্ধ হওয়ার পর ব্যাপক ভাংচুর করেন তার কর্মী-সমর্থকরা। ওই সময় ঘটনাস্থলে গিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেন।

এ ঘটনার পর ওই রাতেই সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এরপর গত সোমবার রাতে বদলি করা হলো অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনকে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ