সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

বিক্ষোভ মিছিলের হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে স্ত্রীসহ অবরুদ্ধের প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালায় তাৎক্ষণিক বের করা মিছিল থেকে হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মো. মুহিবুল্লাহ (৫৪) মারা গেছেন।

চারদিন মৃত্যুর সাথে লড়াই করে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ এপ্রিল) ভোররাত ১টার দিকে তিনি মারা যান বলে হাসপাতালের পরিচালক মো. রেজাউল করিম নিশ্চিত করেন। এর আগে লাইফ সাপোর্টে ছিলেন মুহিবুল্লাহ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে হেফাজত ইসলামের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হক নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে স্ত্রীসহ অবরুদ্ধের খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার কোদালায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা যোগ দেন। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন বিএনপি নেতা ইউনুছ মনি। মিছিলটি ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে শুরু করে পূর্ব কোদালা ৬ নং ওয়ার্ড পর্যন্ত যান। পরে ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল থেকে লাঠিসোটা নিয়ে বেধড়ক মারধর করা হয় যুবলীগ নেতা আবদুল জব্বার, দিলদার আজম লিটন ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মুহিব্বুল্লাহর ওপর।

এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে রাঙ্গুনিয়া থানায়। মামলা দুটিতে বিএনপি-জামায়াতের কর্মী ও হেফাজত সমর্থক ৬৪জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ১৫০জনসহ মোট ২১৪জনকে আসামি করা হয়েছে। দুটি মামলাতেই উপজেলা বিএনপি নেতা ইউনুছ মনিকে প্রধান আসামি করা হয়েছে। মামলার বাদি ও আহত যুবলীগ নেতা আবদুল জব্বার জানান, বিএনপি নেতা ইউনুছ মনির নেতৃত্বে মিছিল বের করে তারা। তখন রিকশা নিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুব মিল্কি বলেন, মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। এজাহারনামীয় তিন আসামিকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ