সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

চাঁদপুরের মহামায়ার শায়খুল হাদিস আল্লামা জাফর আহমদ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: চাঁদপুরের ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া শামসুল উলুম মহামায়া মাদরাসার শায়খুল হাদীস ও নূরানী তালিমুল কুরআন বোর্ডের প্রধান মুফতি ও শায়খুল কোরআন ক্বারী বেলায়েত রহমতুল্লাহি আলাইহির ভাগিনা আল্লামা জাফর আহমদ আর নেই।

আজ বুধবার (৭ এপ্রিল) সকাল ৯ টায় চাঁদপুর শাহরাস্তির নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। রাজধানীর মানিকনগর জহির উদ্দিন আহমেদ মাদরাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমেদ আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শায়খুল হাদিস আল্লামা জাফর আহমদ দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টে ভুগছিলেন। এরপর আজ নিজ বাড়িতে স্বাভাবিকভাবেই ইন্তেকাল হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে রেখে যান। তার জীবদ্দশাতেই তার এক মেয়ে মারা যান।

শায়খুল হাদিস আল্লামা জাফর আহমদ মানিকনগর জামিয়া ইসলামিয়া জহিরউদ্দিন আহমেদ মাদরাসারও শায়খুল হাদীস ছিলেন। শায়খুল কোরআন ক্বারী বেলায়েত রহমতুল্লাহি আলাইহির দীর্ঘদিনের সহযোদ্ধা ও নূরানী বোর্ডের প্রধান মুফতি ছিলেন। নূরানী বোর্ডের কেন্দ্রীয় ট্রেনিং সেন্টার রাজধানীর কাজলার মাদরাসা মসজিদের দীর্ঘদিনের খতিবের দায়িত্বও পালন করেছেন তিনি।

আজ বাদ আসর তার জানাজার নামাজ চাঁদপুরেই অনুষ্ঠিত হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ