বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাবেক সেক্রাটারি মাওলানা ওয়ালি রাহমানির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রখ্যাত আলেম ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাবেক সেক্রাটারি মাওলানা ওয়ালি রাহমানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর।

গত শনিবার (৩ এপ্রিল) বিহার রাজ্যের পাটনা জেলার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

মাওলানা ওয়ালি রাহমানি করোনা আক্রান্ত ছিলেন বলে জানা যায়। করোনা আক্রান্ত হওয়ার সপ্তাহ খানেক আগে তিনি টিকা গ্রহণ করেন। এরপর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুই সপ্তাহ পর তার করোনা টিকা নেওয়ার পরিকল্পনা ছিল।

মাওলানা রাহমানির মৃত্যুতে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার গভীর শোক প্রকাশ করেন। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, তার দাফনের আনুষ্ঠানিকতা রাষ্ট্রীয় সম্মাননার সঙ্গে পালিত হয়েছে।

তিনি ছিলেন মুঙ্গেরের খানজা ই রহমানির পীর ও মুসলিম শিক্ষার্থীদের বৃত্তি প্রতিষ্ঠান রহমানি-৩০ প্রকল্পের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি বিধানসভার সাবেক সদস্য ছিলেন। মাওলানা রাহমানির সঙ্গে গভীর সম্পর্কের কথা জানান বিহারের মুখ্যমন্ত্রী।

মাওলনা ওয়ালি রাহমানি ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। তার দাদা ছিলেন মাওলানা মুহাম্মাদ আলি মুঙ্গেরি (রহ.), যিনি লখনৌয়ের বিশ্ববিখ্যাত ইসলামী প্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলামা প্রতিষ্ঠাতারদের অন্যতম সদস্য ছিলেন। ১৯৭৪-১৯৯৬ সাল পর্যন্ত মাওলনা রহমানি বিহার রাজ্যের আইন সভার অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও মাওলানা রহমানি ইমারাত ই শরিয়ার প্রধান ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ